মফস্বল সংবাদ  

ছাতারপাইয়া উন্নয়ন ফোরাম গঠিত

নোয়াখালী জেলার ঐতিহ্যবাহী সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার ৫টি ইউনিয়ন যথা- বারগাঁও, অম্বরনগর, নাটেশ্বর, কেশারপাড় ও ছাতারপাইয়া নিয়ে প্রস্তাবিত ছাতারপাইয়া উপজেলা গঠনের লক্ষ্যে স্থানীয় জনগণ দীর্ঘদিন দাবি জানিয়ে আসছে। অবহেলিত অঞ্চলকে উন্নয়নের স্রোতধারায় নিয়ে আসার জন্য নতুন উপজেলা গঠন জরুরি হয়ে পড়েছে। ছাতারপাইয়া উন্নয়নে যেসব দাবি জানিয়ে আসছে তা হলো- ছাতারপাইয়া অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার দ্রুত বাস্তবায়ন; ছাতারাপাইয়া কেন্দ্রীয় অঞ্চলে একটি শহীদ মিনার নির্মাণ; উচ্চশিক্ষার প্রসারে ছাতারপাইয়ায় একটি ডিগ্রি কলেজ স্থাপন; ছাতারপাইয়া অঞ্চলের খাল, রাস্তাঘাট, পুল, কালভার্ট সংস্কারের দ্রুত ব্যবস্থা; উক্ত অঞ্চলে জনস্বার্থে একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ; ছাতারপাইয়া বাজারে জন নিরাপত্তার জন্য একটি থানা/পুলিশ ফাঁড়ি নির্মাণ অতি জরুরি; ছাতারপাইয়ার চিলাদী বালিকা দাখিল মাদ্রাসায় সরকারি অনুদান বরাদ্দ; সোনাইমুড়ী থেকে ছাতারপাইয়ার প্রত্যন্ত অঞ্চলে গ্যাস সরবরাহ; ছাতারপাইয়া থেকে সোনাইমুড়ী হয়ে কুমিল্লা ও ঢাকা পর্যন্ত বিআরটিসি বাস সরাসরি চালু করা; ছাতারপাইয়া ইউনিয়নে ১৬টি ইটভাটা পরিবেশের বিপর্যয় ঘটাচ্ছে তাই এগুলোর পরিবেশ উপযোগী জ্বালানি ব্যবহারের ব্যবস্থা গ্রহণ করা; ছাতারপাইয়া অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র প্রতিষ্ঠা। যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়নি, সেইসব এলাকায় দ্রুত বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা; অবহেলিত ৫টি ইউনিয়ন (বারগাঁও, অম্বরনগর, নাটেশ্বর, কেশারপাড় ও ছাতারপাইয়া) নিয়ে প্রস্তাবিত ছাতারপাইয়া উপজেলা গঠন করা; ছাতারপাইয়ার প্রত্যন্ত অঞ্চলে একটি কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা করা; ছাতারপাইয়ার তেমুহনী বাজারে একটি কৃষি ব্যাংক স্থাপন; ছাতারপাইয়া বাজারে জনস্বার্থে অতি দ্রুত পাবলিক টয়লেট নির্মাণ; ছাতারপাইয়া অঞ্চলে একটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন করা।

-গিয়াস উদ্দিন হৃদয়
     
lbheading